ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে আইওয়াইসিএফ মায়েদের মাঝে শীতকালিন সবজি বীজ বিতরণ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুরে ক্ষুদ্র কৃষক পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদা পূরনের জন্য বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুরের ৩টি উপজেলার ৮০০ গর্ভবতী মা এবং ২ বছরের কমবয়সী শিশুর মায়েদের মাঝে শীতকালিন শাকসবজি বীজ বিতরণ এবং বিতরণপূর্বক প্রশিক্ষন প্রদান করা হয়েছে ।  

সোমবার ১৫ নভেম্বর বিকালে রানাগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মোট ৬৭ জন মায়েদের মাঝে এই শীতকালিন শাকসবজি বীজ বিতরণের মাধ্যমে এই  কার্যক্রম উদ্ধোধন করা হয় । উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানাগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুল জলিল । এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক স্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জী সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এনএসভিসি প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ । 

এ সময় প্রধান অতিথি তার উদ্ধোধনী বক্তব্যে উপস্থিত সকল মায়েদের শিশুর পুষ্টি নিশ্চিতকরণে বাবা-মায়ের ভূমিকা নিয়ে আলোকপাত করেন ।  

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন