ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জি.এম সরওয়ার জাহানের " বৃষ্টি বিলাস"

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


যেদিন গেছে সে কি একেবারেই গেছে!

আমার মনে হয়না তা
দিন, মাস, বছর ফিরে আসে বারবার।
বলবে তো, তবে দাও না ফিরিয়ে ছেলেবেলা?
সেদিন শ্রাবণের কত তারিখ ছিল
ছিল কি বার?
সেটা ফেরত দিতে না পারলেও
মনে করিয়ে দিতে পারবো
সেদিন আমি কি কি দুষ্টুমি করেছিলাম!
আর তুমি করেছিলে কি কি! তাই তো আজ বৃষ্টি হতে ইচ্ছে করছে ভীষণ
আজো ভুলিনি
বৃষ্টি পরা মাত্রই তুমি দু'হাত দিয়ে
বৃষ্টির ফোঁটাগুলো জড়িয়ে নিতে চোখে,মুখে
ললাটে, কপোলে।
আমি বৃষ্টি হয়ে ঝরে পরতে চাই, আর চাই
তুমি আকাশ ভাঙ্গা বৃষ্টির জলে সারাক্ষণ
ভিজে ভিজে আমার কথা মনে করে
বৃষ্টিকে দু'হাত দিয়ে আলিঙ্গন করো! খবর পেয়েছি
তুমি না কি বৃষ্টিতে ছাতা মাথায় চলাচল করো?
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন