ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড বধ শুরু টাইগারদের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জামালপুর দর্পণ স্পোর্টস ডেস্কঃ 

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড বধের মিশনে এক ধাপ কাছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে টাইগার বাহিনী। অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডটা (৬২) উপহার দিয়েছিল বাংলাদেশ। সেটা ছিল সিরিজের শেষ ম্যাচ। নিজেদের ঠিক পরের ম্যাচে বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকেও। মোস্তাফিজুর রহমানকে তুলে মারতে গিয়ে সাইফউদ্দিনের দারুণ ক্যাচে পরিণত হয়েছেন জ্যাকব ডাফি, নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৬০ রানেই। কিউইদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটা। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল ৬০ রানেই। বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বনিম্ন রানের রেকর্ডও এটা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও এটা কোনো দলের সর্বনিম্ন স্কোর। এ দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার ৬২ রানের রেকর্ড ভাঙল এবার।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন