প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নগরঘাটায় আ'লীগ নেতার মৃ'ত্যু'তে বিভিন্ন মহলের শোক
প্রকাশঃ
মাগফুর রহমান,সাতক্ষীরাঃ
তালা উপজেলার নগরঘাটা ইউপির সাবেক আওয়ামীলীগ নেতা শেখ মোঃ রফিকুল ইসলাম (৪৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ছয়টায় মৃ'ত্যু বরন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি গলায় ক্যান্সারজনিত কারনে অসুস্থ ছিলেন।
তিনি ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃ'ত্যু'তে শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান ও নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স.ম আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক কামরুজ্জামান লিপু, বিশিষ্ঠ সমাজ সেবক ও ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ফারুক হোসেন সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন।

Post a Comment
মতামত প্রকাশ করুন