ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর দর্পণে সংবাদ প্রকাশ; অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

ইসলামপুর প্রতিনিধিঃ 

জামালপুরের জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক জামালপুর দর্পনে "ইসলামপুরে প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষিকাকে ধ'র্ষ'ণ চেষ্টার অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় ৯ সেপ্টেম্বর ২০২১। সংবাদ প্রকাশের পর খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান বিপ্লবকে সাময়িক বহিষ্কার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।


বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুর চর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একা পেয়ে  শ্লীলতাহানির চেষ্টা করে। এই ঘটনায় বিচার চাইতে ওই শিক্ষিকা বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আসেন। উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠালে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ বিষয়ে জামালপুর দর্পণকে বলেন, আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। তিন সদস্য তদন্ত কমিটি করেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন