তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ- চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনির নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক কার্ত্তিক সরকার, সদস্য মোঃ হাফিজুর রহমান, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম কাজল, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রিদওয়ান খান, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম মিয়াজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কার্তিক সরকার মন্ত্রী মহোদয়কে তৃতীয় শ্রেণির কর্মীদের বৈষম্য কথা তুলে ধরে তাদের ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন। জবাবে মন্ত্রী মহোদয় তাদের এই ৫ দফা দাবীর বিষয়ে ইতিবাচক কথা বলেন এবং করোনা কালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠানে নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করায় সকলকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ তাদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন সংসদ সদস্য ও ঊর্দ্ধতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করে আসছে। তাদের ৫ দফা দাবী সমূহ হল:
১। ৩য় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা / অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৩। শিক্ষা মন্ত্রনালয়ের প্রণিত চাকুরী বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থ্যা করতে হবে।
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৫। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।


Post a Comment
মতামত প্রকাশ করুন