ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জি.এম. সরওয়ার জাহানের "বেল সমাচার"

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বেল একটা ফল। আমাদের দেশের পরিচিত ফলের মধ্যে বেল সমধিক পরিচিত। বেলের বহিরাবরণ শক্ত। যা ছোটখাটো আঘাতে ভাঙ্গে না। কাক সব ফল ঠোকর দিয়ে ছিদ্র করতে পারলেও বেল কে পারেনা। 


তাইতো প্রবাদ আছে বেল পাকলে কাকের কি? বেল এবং আনারস নিয়ে গ্রাম বাংলায় এখনও প্রচলিত প্রবাদ  "বড়লোক খেতে পারেনা বেল আর ছোট লোক খেতে পারেনা আনারস"। বেল খেতে হলে বেলের শাঁস দাঁত দিয়ে কামড়িয়ে খেতে হয় নইলে বেলের আসল মজা পাওয়া যায়না। 

বড়লোকেরা যেহেতু দাঁত দিয়ে কামড়ে খাওয়াকে শোভন মনে করেনা তাই তারা বেলের স্বাদ থেকে বঞ্চিত হয় অন্যদিকে আনারসের চোখ ফেলে না দিলে আনারসের মজা পাওয়া যায়না, আর চোখ ফেলে দিলে আনারসের পরিমাণ হয়ে যাবে অর্ধেক তাই পরিমান বেশী রাখার জন্য গরীব মানুষেরা কোনরকম উপরের ছাল ফেলে দিয়ে খাওয়ার ফলে আনারসের প্রকৃত স্বাদ থেকে মাহরূম হয়ে যায়। সেজন্যই উপরের প্রবাদটি আজও গ্রামগঞ্জে প্রচলিত। 

এতো গেল ফলের কথা। বেলেরও ফুল আছে, গাছে কাঁটা আছে বেলীরও অনেকটা তাই। তবুও মানুষ বেলীকে যেমন বেলফুল বলে বেলের ফুলকে কিন্ত তা বলেনা।

বেলের যে কত কাহিনী তা বেল বিশ্লেষণ না করলে অনুধাবন করা শক্ত। যেমন ধরুন, স্যার ক্লাশ নিচ্ছেন পড়াচ্ছেন তো পড়াচ্ছেনই। অন্য স্যার ক্লাশের দরজায় দাঁড়িয়ে থাকলেও স্যার কিছু না বললেও আমরাই বলে ফেলি, স্যার অনেকক্ষণ হয় বেল পরেছে! 

এই বেল কি গাছের বেল না কি ক্লাশের ঘন্টা? আপনিই বলুন! আরও আছে সব ইংরেজি উচ্চারণ তো আমরা সঠিক ভাবে পারিনা তবুও বলি, কিরে! ছেলেটা আজ চার পাঁচ মাস যাবত হাজতে পরে আছে, আজও বেল হয়নাই! এখানের বেলও কিন্তু গাছের ফল নয় আদালতের "বেইল" মানে বেল। আচ্ছা আপনি শিক্ষিত মানুষ তাই হয়তো এটাকে জোড়াতালি বলবেন। এবার আপনিই বলুন ন্যাড়া মাথাকে আপনি কি বলেন! বেল মাথা বলেন না? তাই যদি বলেন, অবশ্যই সেটা গাছের পাকা বেল নয়! 

পাটের ব্যবসা যারা করেন তাদের কখনই বলতে শুনিনাই কয় গাঁইট পাট গেল? বরং সবাই বলে আজ কয় বেল রপ্তানি হলো? 

এবার আসি অন্যরকম বেল নিয়ে। মনে করে দেখুন তো নাতনীদের কে মজা করে কে না বলেছেন, দূর! চিন্তা কিসের! বিয়ে না হলে আমিতো আছিই! যদি বলে থাকেন তবে উত্তরটা অবশ্যই এভাবে পেয়েছেন " তোমার বেল নাই "! এখানে বেল মানে তো গাছের ফল, ক্লাশের ঘন্টা, কোর্টের জামিন, কিংবা পাটের গাঁইট কোন কিছুই নয় তাহলে বলুন না দয়া করে এটা কোন বেল!!

বয়স হয়ে গেলে যতই বেলদার জামাকাপড় পরি না কেন, আসলেই যে আমাদের বেল নাই তা বুঝতে আর কারও বাকি নেই ।

(বিঃদ্রঃ আমার এক ফেবুবন্ধু আমার এক পোস্টে কমেন্ট করে বলেছিলেন বেল নাই। তখন থেকেই বেলের ভাবনাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ধন্যবাদ মতিউর রহমান মধুকে)।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন