মুক্তি আল মাহমুদ খানের "স্কুলে যেতে হবে"
স্কুল মাঠে হাঁটু সমান
সবুজ ঘাসের মেলা,
আঠারো মাস স্কুল মাঠে
নেই খেলাধুলা।
স্কুল খুলবে এ আনন্দে
ছাত্র ছাত্রী খুশি,
আবার তারা খেলবে সবাই
খেলবে মিলেমিশি।
মা বলে স্কুল ড্রেস
হয়ে গেছে ছোটো,
বাসায় বসে থেকে তুমি
হয়ে গেছো মুটো।
মেয়ে বলে না না আম্মু
মোটেও তা নয়,
স্কুল ড্রেস কখনো কি
ছোট আবার হয়।
আমি দেখো বড় হয়েছি
তাইতো গায়ে হয়না,
নতুন করে ড্রেস বানানোর
ধরলো এবার বায়না।
জুতা পরতে গিয়ে দেখে
হয়না পায়ে জুতা,।
খুঁজে পায়না ঝুঁটি করার
চুলে বাঁধার ফিতা
স্কুল ব্যাগটা ধরে দেখে
একি সর্বনাশ,
ইঁদুর ব্যাগ কেটে ছানা তুলে
করছে বসবাস।
সব কিছু গচ্ছা গেছে
যা যা ছিলো তোলা,
নতুন করে কিনতে হবে
স্কুল হলে খোলা।
করোনাতে মরছে মানুষ
টিকা পাইনি সবে,
ঝুঁকি মাথায় নিয়ে তবু
স্কুলে যেতে হবে।।

Post a Comment
মতামত প্রকাশ করুন