সাহিত্য জি,এম,সরওয়ার জাহানের "মাছ ,মাংস তরি-তর-কারি " SRSADI প্রকাশঃ প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন... ফটোকার্ড অ+ অ- যতই ভাবিস নিজেকে তুই গভীর জলের মাছ, যতই তুই করতে চাস মোদের সর্বনাশ! হাড়মাস আলাদা করবি বলে যতই দেখাস ভয়, যত সহজ ভাবিস তুই তত সোজা নয়! সবসময় যেটা ভাবিস হবেনা সোজা সেটা, মনে রাখিস একদিন তুই-ও হবি কচুকাটা। যতই ভাবিস তুই আমাদের পুঁটি মাছের প্রাণ, জেনে রাখিস আমাদেরও হয়েছে জনম নিয়ে কই মাছের প্রাণ। মনে রাখিস! যতই বেচিস এক চোখে তেল আর এক চোখেতে নুন, একদিন না একদিন খসবেই তোর পান থেকে সব চুন! যাদের ঘাড়ে ভর দিয়ে তুই শুরু করেছিস পথ চলা, সার টুকু চুষবে ওরা তুই খাবি কাঁচকলা। রুই কাতলা বাদ দিয়ে চুনোপুঁটি ধরিস, পটল তোলার সময় হলে বলবে সবাই তুই যেন কচু খেয়ে মরিস ! সব রসুনের কোয়া এক মাছের তেলে ভাজে সবাই মাছ, বিছুটি পাতা ঘষে দিলেই ভয়ে চক্ষু হবে চড়কগাছ। বোঝার উপর শাকের আটি ভাবলে মোদের করবি বড় ভুল, অনেক কিছুই দেখার সাথে চোখে তুই-ও দেখবি সর্ষে ফুল। শেষ কথাটা বলে যাই আমার যাবার বেলায়, ন্যায়ের সাথে অন্যায়ের সম্পর্ক চিরদিনের আদায় কাঁচকলায়! জামালপুর ট্রিবিউন এর খবর পেতে ফলো করুন সাহিত্য থেকে আরও পড়ুন সাহিত্য This theme has been Developed by OurislamBD - Your Next IT Solution
Post a Comment
মতামত প্রকাশ করুন