ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন; ৭নং ওয়ার্ডে প্রচারনায় এগিয়ে ফারুক হোসেন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মোঃ মাগফুর রাহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলায় স্থগিত হওয়া ইউপি নির্বাচন চলতি মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হবে বলে ইসি সুত্রে জানানোর পর জমে উঠেছে নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন। ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে প্রচার প্রচারনায় এগিয়ে মোঃ ফারুক হোসেন সাগর। 

বিশিষ্ট সমাজ সেবক মৃত আঃ আজিজের মোড়লের পুত্র ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ফারুক হোসেন সাগর এবার নিজেকে জনগনের আশা-ভরসার প্রতীক হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন জানিয়ে ওয়ার্ডবাসী জানিয়েছেন, একজন নম্রভদ্র ও প্রকৃত সমাজ সেবক জনদরদী মেম্বার হিসাবে ফারুক হোসেনকে দেখতে চাই।

এ ব্যাপারে মোঃ ফারুক হোসেন সাগর জানান, জনগন চেয়েছে বলে প্রার্থী হয়েছি। আগামীতে বিজয়ী হলে নিজেকে জনগনের সেবায় নিয়োজিত রাখবো। জানা যায় ২নং নগরঘাটা ইউপির ৭নং ওয়ার্ডে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোঃ ফারুক হোসেন সাগর টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন