ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

পাটকেলঘাটায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ; আহত-১৫

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মজুমদার পেট্রোল পাম্প ও পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের মধ্যবর্তি স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০/১৫ জন আহত হয়েছে। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খুলনা মেট্র্রো জ-১১-০১৬৭ ও বিপরীত দিক থেকে আসা সাতক্ষীাগামী ট্রাক সাতক্ষীরা ট-১১-০২০৬ এর মূখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ট্রাক ড্রাইভারকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। 

এসময় খুলনার বারান্দি টেকের হাটের নির্মল মন্ডল(৫২), গিলে তালার ইলিয়াস হোসেন(২৬), শিরোমনির রেখা বেগম(৩৭), সাতক্ষীরা সুলতানপুরের রুনা বেগম (৪৮), পাটকেলঘাটার চোমরখালীর সাধনা মন্ডল(৪৩) কে পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তাৎক্ষনিক আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন