জামালপুরে পৌর আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি মাসুম রেজা, সম্পাদক ছানোয়ার
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ সেপ্টেম্বর সকালে শহরের ফৌজদারি মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
![]() |
| সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু নির্বাচিত। |
ত্রি-বার্ষিক সম্মেলনে শহর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল),
সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি, সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
পরে জামালপুর পৌরসভার ত্রি বার্ষিক সম্মেলনে আলহাজ্ব মাসুম রেজা রহিম সভাপতি এবং জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।



Post a Comment
মতামত প্রকাশ করুন