ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে তিন মাদরাসা শিক্ষার্থী চারদিন ধরে নিখোঁজের ঘটনায় থানায় মামলা; চার শিক্ষক আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মোঃ রুবেল মিয়াঃ 

জামালপুরের ইসলামপুরে দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী ৪ দিন ধরে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ভোক্তভোগী অভিভাবকরা ১৫ সেপ্টেম্বর মামলা করায় মাদ্রাসার ৪ শিক্ষককে ইসলামপুর থানা পুলিশ আটক করে বুধবার আদালতে প্রেরণ করেছেন।


জানা যায়, জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীরউত্তম সেতুর পুর্বপাড়ের বাংলা বাজার এলাকায় দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসাটি অবস্থিত। মাদ্রাসাটিতে ৭৫ জন শিক্ষার্থীকে ৮ জন শিক্ষক পাঠদান করান। কিন্তু মাদ্রাসার কোন কমিটি নেই। কমিটি বিহীন সাইনবোর্ড সর্বস্ব তাক্বওয়া মহিলা মাদ্রাসা নামে কওমী মাদ্রাসাটি ২০২০ ইং সাল থেকে কার্যক্রম চলছে।

গত রবিবার ১২ সেপ্টেম্বর ভোর রাত থেকেই রহস্যজনকভাবে এই মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেনির তিনজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী মীম আক্তার (৯) গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে। সূর্যবানু (১০) গোয়ালেরচর ইউনিয়নের সভূকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে এবং মনিরা আক্তার (১১) মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে।

এ ঘটনায় মাদ্রাসার ৪ শিক্ষককে সোমবার রাতেই ইসলামপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে অভিভাবকরা ১৫ সেপ্টেম্বর মামলা করায় বুধবার তাদের আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মাদ্রাসার সকল শিক্ষার্থীকে রাতেই তাদের অভিভাবকদের হাতে তুলে দিয়ে মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসার মুহতামিম আসাদুজ্জামানসহ ৪ শিক্ষককে আটক করা হয়েছে। নিখোঁজ শ্ক্ষিার্থীদের খোঁজে বের করতে পুলিশবাহিনীসহ সব বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন