মুক্তি আল মাহমুদ খানের "অপমৃত্যু "
স্কুল খুললো সবাই কেন
স্কুলে আসেনা,
টুসি নাকি বাড়ি থাকে
কেন জানিনা।
জিসার বাবার চাকরি নেই
তাইতো বাসা ছেড়ে
গ্রামের বাড়ি বসবাস করছে
অনেক কষ্ট করে।
ঈষিকা বাবার ব্যবসা বন্ধ
ঋণী হয়েছে বলে,
ব্যবসা বাসা সবই ফেলে
পালিয়ে গেছে চলে।
রোসার বাবার প্রাইভেট চাকরি
অর্ধেক বেতনের আদেশ,
ফ্লাট ছেড়ে টিনসেটে থাকবে
পড়া বন্ধের নির্দেশ।
মেধাবী ছাত্রী মিথিলাটা
প্রথম হতো বারবার,
করোনায় তার বাবা মরে
শুধুই হাহাকার।
সুন্দরী মেয়ে সাবিলাটার
ভাগ্য গেছে খুলে,
কাঁধে এখন স্কুল ব্যাগ নয়
সংসারের ব্যাগ ঝুলে।
চাকরিজীবী মাঝ বয়সী
ছেলে একখান পেয়ে
স্কুল গন্ডি পার না হতে
তিশাকে দিয়েছে বিয়ে।
অনেক সুন্দর পড়া পড়াইতো
আলেয়া ম্যাডাম নাম,
ছাঁটাই হয়েছে স্কুল থেকে
নেই প্রতিভার দাম।
কত আশার অপমৃত্যু হলো
কোভিড 19 এসে,
যেতে কভু নাহি চায়
এদেশ ভালোবেসে।।
সারা স্কুল জুড়ে ছিলো
মোদের রাজত্ব,
মানতে এখন ভালো লাগেনা
সামাজিক দুরত্ব।।

Post a Comment
মতামত প্রকাশ করুন