ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার মেশিন ধ্বং,স

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মোঃ রুবেল মিয়াঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার দশানী নদে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো মেশিন চালিত ২টি  ড্রেজার ও  আনুমানিক ৫০ মিটার পাইপ  ধ্বংস করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৯ আগস্ট রোজ বৃহস্পতিবার  দুপুরে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান খান (রোকন) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার গাইবান্ধা  ইউনিয়নের চন্দনপুর  উত্তর পাড়া  এলাকা থেকে  অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু ভূমিধস্যুরা। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জান খান (রোকন)  ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ইসলামপুর থানা পুলিশ।

সহকারী কমিশনার ভূমি মোঃ রোকনুজ্জামান খান (রোকন) জানান, কোন অসাধু অবৈধ বালু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না, জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন