ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বিশ্বনাথের পল্লীতে গলায় ফাঁ,স দিয়ে কলেজ ছাত্রীর আত্ম,হ,ত্যা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বিশ্বনাথ প্রতিনিধিঃ 

বিশ্বনাথের পল্লীতে প্রিয়াঙ্কা  রানী  দেবনাথ ওরফে সঙ্গী (২২) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁ,স দিয়ে আত্ম,হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে  উপজেলার অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরউত্তম দেবনাথের মেয়ে ও সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী।

গত  ১৮ই আগষ্ট বুধবার  রাতে নিজ শয়ন কক্ষের ছাদে ব্যবহৃত বাঁশের সাথে ওড়না ও দরজার পর্দা পেছিয়ে গলায়  ফাঁ,স দেয় । একপর্যায়ে  তার পরিবারের  সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। ততক্ষণে প্রিয়াংকার দেহ নিস্তেজ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্যে ঐ দিন রাতে সিলেট এম এ জি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মৃ,ত্যুবরণকারীর বড় ভাই সুজন দেবনাথ রাতেই  থানায় একটি অপমৃ,ত্যু মামলা দায়ের করেন। তবে কি কারণে,কেন  আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে  প্রিয়াংকা  কেউ এর সঠিক জবাব জানাতে পারেনি । ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিতা। আত্ম,হ,ত্যার বিষয়ে জানতে প্রিয়াংকার ভাই সুজন দেবনাথ সাথে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

বিশ্বনাথ থানা  অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে রিপোর্ট ও আমাদের নিজস্ব তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন