ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সরিষাবাড়িতে শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


সরিষাবাড়ি প্রতিনিধি ॥

জামালপুরের সরিষাবাড়ি শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগষ্ট বৃহস্পতিবার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে মাল্যদান, ফুলের স্তবক অর্পন ও এক আলোচনা সভার আয়োজন করে। ফুলের স্তবক অর্পন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ মুরাদ হাসান এমপি। প্রথমেই প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে মাল্যদান ও ফুলের স্তবক অর্পন করেন।

পরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামীলী কার্যালয়ে এক আলোচনা সাভায় অংশগ্রহণ করেন। 

আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ মুরাদ হাসান এমপি বলেন, শহীদ শেখ কামাল ছিলেন একজন মেধাবী সুদক্ষ ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববান নিখোঁত একজন মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকলে জাতির পিতার মতোই অসহায় মানুষের দুঃখ কষ্ট লাঘবে কাজ করে যেতেন। তিনি সমাজ ও দেশকে অনেক কিছুই দিতে পারতেন। 

পরে তিনি উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে হতদরিদ্র,অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাসহ,বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ঢেউ টিন, নগদ অর্থসহ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ এবং প্রান্তিক চাষীদের মাঝে পাট বীজ ও স্প্রে মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ মুরাদ হাসান এমপি। তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে তারই সুযোগ্য কন্যা মাননীয প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।  

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, পৌর প্রশাসনের লোকজনসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন