প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মুক্তি আল মাহমুদ খানের "শেষ নিঃশ্বাসের অপেক্ষায়"
প্রকাশঃ
তোমার চোখে পৃথিবী আমার
তুমিই শেষ ভরসা,
তুমি আমার বাঁচার স্বপ্ন
তুমি সকল আশা।
তোমার বুকে জমানো আমার
অগাধ প্রেমের বিশ্বাস,
তুমি আমার অক্সিজেন আর
জীবন চলার নিঃশ্বাস।
তোমার হাতে হাত রাখলে
উদিত হয় শক্তি,
দুঃখ বেদনা যত থাকুক
তোমার হাসিতে মুক্তি।
আশা ভালোবাসা নির্ভরতার
প্রতিচ্ছবি তুমি,
হঠাৎ অন্যত্রে খুঁজছো নিজেকে
কি নিয়ে বাঁচি আমি।
তোমার চোখে কেবলি আমার
হতাশার হাতছানি,
একাই কষ্টের ঘানি টানবো
নিংড়িয়ে লোনা পানি।
শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আমি
তুমি সুখের বাসরে,
নিথর দেহ খাটিয়ায় থাকবো
শেষ বিদায়ের আসরে।।

Post a Comment
মতামত প্রকাশ করুন