প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মুহাম্মদ সাইফুল ইসলামের "দো'ষ গু'ণ"
প্রকাশঃ
মুরব্বিদের মুখে শুনি,
বাপ গুণে ছেলে গুণি,
মায় গুণে বেটি,
বীজ গুণে ফল ভাল মাছ গুণে পেটি।
খাঁটি দুধে দই ভাল খাট গুণে বিছানা,
ভাই, কথা কিন্তু মিছানা।
নারী নষ্ট সঙ্গ দোষে,
যুগল নষ্টে বাউল,
অসৎ নারীর স্বামী সংসার,
আউল মাটি চাউল।
দেশ নষ্ট রাজার গুণে,
শাসক নষ্টে প্রজা,
বিচার নষ্ট নীতির গুণে,
নামাজ নষ্টে কাজা।
খাবার নষ্ট তরকারিতে
না পরিলে নুন
চোরায় নষ্ট ঘরের দেয়াল,
খুণীর বাড়ী চুন।

Post a Comment
মতামত প্রকাশ করুন