ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নি'হত এক; আ'হত চার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দুইটি ট্রাকের  মুখোমুখি সংঘর্ষে পাশা খাঁন (৫৫) নামের  এক কাঁচামাল ব্যবসায়ীর মৃ'ত্যু হয়েছে। এ দুর্ঘটনায়  গুরুতর আ'হত হয়েছেন আরও ৪জন।

শুক্র'বার (২০ আ'গস্ট) সকালে মহা'সড়কের পাড়'কোলা কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃ'ত কাঁচামাল ব্যবসায়ী পাশা খাঁন বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খাঁনের ছেলে। আহতরা হলেন, দুলাল (৬০), বাটুল (৩০) , টুটুল (৩০) ও বিপ্লব (৩৫)। এদের সবার বাড়ি ধুনট উপজেলায়।

এ ব্যা'পারে শাহ'জাদপুর উপ'জেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী বালুবোঝাই একটি বিকল ট্রাক পাড়কোলা বাসস্ট্যান্ডের দক্ষিণে কাঁঠালতলা এলাকায় দাঁড়িয়ে ছিল।

অপরদিকে, বগুড়ার ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে পাবনার বেড়া সিএনবির হাটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় অপর ট্রাকটি। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আ'হত চার জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কাঁচামাল ব্যবসায়ী পাশার মৃ'ত্যু হয়।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম খান বলেন, আ'হতদের হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় পাশা খাঁনের মৃ'ত্যু হয়। আ'হত বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন