সরিষাবাড়ীতে গৃহবধূর লা,শ উদ্ধার; পরিবারের দাবী হ,ত্যা
সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে দাম্পত্য কলহে শিল্পী আক্তার (২৫) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা,র অভিযোগ উঠেছে। তবে ইলেকট্রিক মিস্ত্রি স্বামী শওকত আলী (৩৫) দাবি করেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মা,রা গেছে তার স্ত্রী।
প্রাথমিক সুরতহালে নি'হতের পেটে আঘাতের চিহ্ন ও ডান হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত বৈদ্যুতিক ছেঁকার চিহ্ন দেখা গেছে। সোম,বার (২৩ আগস্ট) সকালে নি,হতের লা,শ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (২২ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাউসি মধ্যপাড়া গ্রামে মৃত শাহজাহান আলীর ছেলে শওকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নি,হত গৃহবধূ পার্শ্ববর্তী জারিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
স্থা,নীয় সূত্র জা,নায়, ২০১৩ সালে শওকত ও শিল্পী আক্তারের বিয়ে হয়। তাদের পরিবারে রোজা খাতুন নামে ৪ বছর বয়সী তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই কলহ আদালত পর্যন্ত গড়ায়। ২০১৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে আদালতে মামলা হলে হাজতবাস করেন শওকত আলী। জামিনে এসে তি,নি পুন,রায় শি,ল্পী আক্তার,কে বিয়ে করেন। কিন্তু দাম্পত্য কলহ থামেনি।
এদিকে, রবিবার বিকেলে শিল্পী আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা,রা গেছেন বলে প্রচার করে তার স্বামী। বিষয়টি এলাকায় সন্দেহের সৃষ্টি হলে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।
নি,হতের স্বামী শওকতের দাবি, তার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা,রা গেছেন। চিকিৎসার জন্য তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃ,ত ঘোষণা করা হয়।
নি,হতের ছোটবোন শিফা আক্তার জানান, দুলাভাই আমার বোনকে প্রায়ই নির্যাতন করে বাড়ি পাঠিয়ে দিতেন। গতকাল বোনকে মারধর করে বিদ্যুতের শক দিয়ে হ,ত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। এ ঘটনায় আমরা মামলা করব।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, সোমবার সকালে লা,শ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment
মতামত প্রকাশ করুন