ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জামালপুর দর্পণ ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চাকরি পাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর যেকোন একটি পদে দেখা যাবে তাকে। এই বছরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং নাফিস ইকবাল যোগ দিয়েছে বিসিবিতে।



বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রাজ্জাক। ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল। সেই তালিকায় যোগ হচ্ছেন নাফিস ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ২০০৬ সালে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাফিস ইকবাল। এরপর ২০১৮ সালের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। অবসরের পর বেশ কয়েকটি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন নাফিস ইকবাল। এরমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জেমকন খুলনা দলের ম্যানেজার ছিলেন তিনি।

এছাড়াও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স-এর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাফিস ইকবালের। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১ টি টেস্ট এবং ১৬ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নাফিস ইকবাল। টেস্ট ক্রিকেটে একটি সেঞ্চুরিসহ করেছেন ৫১৮ রান এবং ওয়ানডে ক্রিকেটে করেছেন ৩০৯ রান। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ছায়া দলের কোনো এক পদে দায়িত্ব পেতে পারেন তিনি।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন