ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ী'দের স্মারকলিপি প্রদান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জামালপুর প্রতিনিধিঃ

করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে অনুদান প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে । 

আজ বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের নিকট বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ও জেলা সম্পাদক মোকছেদুর রহমান হারুন, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুজ্জামান বাবু, মাসুদ ভূইয়া, মোঃ সোবহান আলী সুজন, কোষাধ্যক্ষ মোঃ মোরাদ আলী, সদস্য লিটন চন্দ্র দাস ও মনিরুজ্জামান।  
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সারাদেশে ছাব্বিশ হাজার পুস্তক ব্যবসায়ী রয়েছে। মহামারি করোনায় এরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অন্তত এক হাজার কোটি টাকা সল্পসুদে বিশেষ প্রণোদনা দাবি করা হয়েছে। এছাড়া ব্যবসায়ী পরিবারের জন্য একশ কোটি টাকা এককালীন প্রদানের দাবিসহ বিভিন্ন স্কুল কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক সৃজনশীল বই ক্রয়ের জন্য আরো পাঁচশত কোটি টাকার বিশেষ বরাদ্ধ প্রদানের দাবি জানানো হয়।
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন