প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মুক্তি আল মাহমুদ খানের 'ঝরে অশ্রুধারা'
প্রকাশঃ
হৃদয় জ্বলে গা জ্বলে জ্বলে সারা দেহ,
কষ্টের অনলে নিরবে পুড়ছি জানেনা তা কেহ।
অস্ত্র হাতে বিভৎস্য দানব বেশে এজিদের বংশধর,
বুলেটের আঘাতে থামিয়ে দিলো বলিষ্ঠ কন্ঠস্বর।
দুশমন নয় শত্রু নয় মিত্ররা হামলা করে,
সতোরোটি তাজা প্রাণ নিলো অকালে কেড়ে।
হৃদয় জ্বলে গা জ্বলে জ্বলে সারা দেহ,
বিষাদের আগুনে জ্বলে মরছি জানেনা তা কেহ।
জুলুমবাজরা সাহস করেনি কেড়ে নিতে প্রাণ,
ঘুমে জাগরনে গাইতেন যিনি জয় বাংলার গান।
আলোর প্রদীপ নিভিয়ে দিয়ে করলো নিষ্প্রাণ,
বিশ্ব দরবারে কুলষিত করেছে বাঙ্গালী জাতির মান।
হৃদয় জ্বলে গা জ্বলে জ্বলে সারা দেহ,
শুন্যতার অনলে পুড়ে মরছি জানেনা তা কেহ।
শিশু রাসেলকে ভাবতে গেলে শিওরে উঠে গা,
কচি বুকে গুলি চালালো ঘাতক দালালরা।
শোক দিবসে দুচোখ বেঁয়ে ঝরে অশ্রুধারা,
তাদের আমরা ধিক্কার জানাই ঘৃণিত খুনী যারা।
হৃদয় জ্বলে গা জ্বলে জ্বলে সারা দেহ,
প্রতিশোধের আগুনে পুড়ে মরছি জানেনা তা কেহ।।

Post a Comment
মতামত প্রকাশ করুন