ফলো আপ নিউজঃ ইসলামপুরে অবশেষে সেই ত্রাণের টাকা বিতরণ শুরু
আওয়াল সরকার, ইসলামপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশেষে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে গত কোরবানি ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ‘মানবিক সহায়তা কর্মসূচি’ জেনারেল রিলিফের টাকা বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পোড়ারচরস্থ ইউনিয়ন পরিষদের ভবন চত্বরে টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জামাল আব্দুন নাছের বাবুল।
উপ'জেলা ত্রাণ শাখা' সূত্রে জানা যায়, কোর'বানি ঈদ উপ'লক্ষে উপ'জেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ইউ'নিয়নে দরিদ্র ও দুস্থ পরি'বারের মাঝে মানবিক সহায়তা হিসেবে পাঁচশ পরিবারে মাথাপিছু ৫০০ টাকা হারে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও গাইবান্ধা ইউনিয়নে টাকা বিতরণ তো দূরের কথা, সুবিধাভোগীদের নামের তালিকাও করা হচ্ছিল না। কেউ বলতে পারছিল না কারা ওই টাকা পাবেন। টাকা বিতরণ করা হবে কিনা এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।
এ ব্যাপারে সম্প্রতি জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে এবং জামালপুর দর্পনেও ‘ঈদের ত্রাণের টাকা বিতরণ হয়নি এখনো’ শিরোনামে খবর প্রকাশ হয়। এতে প্রশাসনে টনক নড়ে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে টাকা বিতরণের তাগাদাপত্র দেয়া হয় গাইবান্ধা ইউপি সচিব ফিরোজুল আলমকে। ফলশ্রুতিতে অবশেষে টাকা বিতরণ শুরু করা হয়।
স্থা'নীয় বাসি'ন্দা আপেল সর'দার, নজ'রুল, রুস্তম'সহ অনে'কেই বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় দরিদ্রদের মাঝে ত্রাণের টাকা বিত'রণ শুরু হয়েছে।
পিআইও মেহেদী হাসান টিটু জানান, দীর্ঘদিনেও টাকা বিতরণ না করায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্যারের নির্দেশে টাকা বিতরণের জন্য আমরা একাধিকবার তাগিদ দিয়েছি। এখন দরিদ্র ও দুস্থদের মাঝে টাকা বিতরণ করা শুরু হয়েছে।
উপ'জেলা নির্বাহী কর্ম'কর্তা মো. গোলাম মোরশেদ বলেন, জি'আরের টাকা বিতরণে বিলম্ব করা ঠিক হয়নি।

Post a Comment
মতামত প্রকাশ করুন