ইসলামপুরে প্রধান'মন্ত্রীর উপহার বিতরণ ধর্ম প্রতিমন্ত্রীর
মোঃ রুবেল মিয়াঃ
জামালপুরের ইসলামপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য নিরাপত্তার জন্য ৩৩৩ এর কলারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১শ প্যাকেট উপহার সামগ্রী ও ১শত ৫ জন অসচ্ছল কৃষক পরিবারের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামপুর পৌর চত্বরে তালগাছের চারা রোপন, বিআরডিবি কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে করোনা রোগিদের সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অক্সিজেন সিলিন্ডার প্রদান এবং উপজেলা পরিষদের সহায়তায় এতিম মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন ধর্ম প্রতিমন্ত্রী।


Post a Comment
মতামত প্রকাশ করুন