প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মুক্তি আল মাহমুদ খানের "প্রতিচ্ছবি"
প্রকাশঃ
পাখি যদি হতাম আমি
বসতাম গাছের ডালে,
প্রভাত হলে দেখতে পেতে
ঘরের জানালা খুলে।
হতাম যদি পূবাল হাওয়া
হঠাৎ আসতাম ধেঁয়ে,
মিষ্টি আভায় বয়ে যেতাম
সারা অঙ্গ ছুঁয়ে।
হতাম যদি আঁধার রাতে
দুর আকাশের তারা,
মিটি মিটি আলো জ্বেলে
দিতাম পাহারা।
হতাম যদি তোমার হাতের
ষ্মার্ট ঐ ফোন,
আমায় দেখার জন্য তোমার
পড়ে থাকতো মন।
হতাম যদি আয়না আমি
জ্বলতাম হয়ে রবি,
আমার মাঝে দেখতে তুমি
তোমার প্রতিচ্ছবি।।

Post a Comment
মতামত প্রকাশ করুন