ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা আদায়

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মোঃ রুবেল মিয়াঃ 

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পাড় থেকে থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন, বলগেট, ৩শ মিটার পাইপ ধ্বংস, অন্যান্য সরঞ্জামাদিতে আগুনসহ ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

ঘটনা'টি ঘটে'ছে উপজেলা'র নোয়ার'পাড়া ইউ'নিয়নের উলিয়া বাজার খেয়া'ঘাট এলাকায়। শনিবার (২১ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি)  আসাদুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা গেছে, নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকা থেকে দীর্ঘদিন যাবত রুহুল আমীন ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি)  আসাদুজ্জামান সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে অবৈধ ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন, বলগেট, ৩শ মিটার পাইপ ধ্বংস, অন্যান্য সরঞ্জামাদিতে আগুন ধরিয়ে দেয় ও ভেকু ভাংচুর করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বালু  মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ)/১৫ (১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করেন। জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান জানান, বালু উত্তোলনকারী মূল হোতা রুহুল আমীন পলাতক থাকায় তার প্রতিনিধি আঃ হাকিম শেখ (২৮) কে অভিযুক্ত করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জন'স্বার্থে এই অভি'যান অব্যা'হত থাকবে সেই সাথে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ প্রদান করেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন