ইসলামপুরে বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আওয়াল সরকার:
জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে শুভ উদ্বোধন করেন ইসলামপুরের গণ মানুষের নেতা, তৃণমূল বিএনপির শেষ আশ্রয়স্থল, জামালপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির চার বারের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ১১ ঘটিকায় পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা শুরু হয়। উপলক্ষে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি'র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুরে নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আওয়াল খান লোহানী, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বাদশা বিডিআর, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ হাতেম আলী সাদা, ইসলামপুরের সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান শাহীন, ইসলামপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আওয়াল সরকার, ইসলামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নাজিম হোসেন নোমান, ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির খান লোহানী ও পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন সুজন, ছাত্র দলের আহবায়ক মোঃ নাজমুল হাসান কায়েস ও সংগ্রামী দলের সভাপতি মোঃ মিলন সরকার সহ বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক ফজলু। উক্ত সভার শেষে এক বর্ণাধ্য র্যালির এর মাধ্যমে পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন সভার সমাপ্তি ঘোষণা করেন ।



Post a Comment
মতামত প্রকাশ করুন