প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ইসলামপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশঃ
ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ করে ইসলামপুর উপজেলা প্রশাসন। বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখা,ইসলামপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ভূমি অফিস, সরকারী ও বেসরকারী অফিস, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, কৃষকলীগ ও ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে বঙ্গবন্ধুর জীবনীর উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান খান, ইসলামপুর থানার সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, অধ্যক্ষ মোঃ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিকসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্টে নিহত সকলের বিদেহি আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৭.৩০ মিনিটে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।




Post a Comment
মতামত প্রকাশ করুন