এডঃ লাকি লতীফার "অনুভূতি"
অনেকটা দিন পর হঠাৎ এক বিকেলে
তুমি এসেছিলে,পরনে সাদা গোলাপী
স্টেপ সার্ট আর কালো জিন্স।
তোমায় দেখে পাজরের মাঝখানটায়
যেন কিছু একটা হচ্ছিল, কন্ঠনালীতে
চাপ বোধ হচ্ছিল।
তুমি সেদিন লাল আবীরের রঙে
সাজিয়েছিলে আমায় তোমারী ইচ্ছেমতন।
জানালার পর্দায় তখন তুমুল ঝড়
পুরো ঘরটাতে মিষ্টি শব্দেরা খেলছিল,
দেয়ালটায় এটেছিল আমাদের যুগলবন্দি ছবি।
পুরোটা সময় রাঙিয়ে রেখেছিল
প্রচন্ড রকম আপ্লুত মাদকতায়।
প্রতিটি গলিতে মাতাল আদর ছড়িয়েছিলে,
জমিয়ে রাখা উষ্ণতাগুলো গোপন নির্জনতার ভীড়ে
অনুভুতির ঠিকানায় ঠিক পৌঁছেছিল।
ঘুনে ধরা ইচ্ছেগুলোকে দীপ্ত আলোয়
চকমকে রঙে সাজিয়েছিলে।
আকাশ জুড়ে মেঘগুলোকে সরিয়ে
হলুদ আভার পসরা সাজিয়েছিলে।
আলতো হাতে সরিয়েছিলে,
ঈশান কোণে জমিয়ে রাখা অমাবস্যা।
বেশ এলোমেলো আমিটাতে
স্থাপন করেছিলে স্বর্গনিবাস।
সেই অনুভুতি গুলো আজো হুমরি খায়
দেয়ালের চারিপাশ।
অপেক্ষার প্রহরগুলো পিনিম সাজিয়ে
রোজ কান পেতে রয়,
দরজার ওপাশের একখন্ড আওয়াজের।

Post a Comment
মতামত প্রকাশ করুন