জামালপুরে রাস্তার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু
মোঃ জাহিদ হাসান, জামালপুর সদর প্রতিনিধিঃ
জামালপুর শহরের ৩ নং ওয়ার্ডের বকুলতলা থেকে কলেজ মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে এ রাস্তার কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
১২৮০ মিটার রাস্তাটি ১০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে জামালপুর জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান অসীম কুমার সিং এন্টারপ্রাইজ।
এ সময় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, বকুলতলা থেকে কলেজ মোড় পর্যন্ত সড়কটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। এই সড়কে পৌর এলাকার যানবাহন যাতায়াত করে। তাই এই সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করণের মাধ্যমেই পৌর এলাকার জনগণের দুর্ভোগের চিত্র পরিবর্তন করা হবে।
এছাড়াও পৌর মেয়র সড়কগুলো টেকসই করার লক্ষ্যে ও জনগনের চলাচলের সুবিধার জন্য সড়কটির সঠিকভাবে নির্মাণ কাজ সম্পন্ন করারও জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।
রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, জামালপুর পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।


Post a Comment
মতামত প্রকাশ করুন