ধর্ম প্রতিমন্ত্রীর নিকট তৃতীয় শ্রেণি কর্মচারীদের স্মারকলিপি প্রদান
সাদ্দাম হোসেন:
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল (এমপি) মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (২২ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ ডাক বাংলো ইসলামপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো: জাফর আলী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আব্দুল হাই, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
১। ৩য় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা / অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৩। শিক্ষা মন্ত্রনালয়ের প্রণিত চাকুরী বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থ্যা করতে হবে।
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৫। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
পরে ধর্ম প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, আমি শিক্ষা মন্ত্রনালয়ের উপরের মহলের সাথে আলোচনা করবো এবং আপনাদের নায্য দাবীগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করবো।


Post a Comment
মতামত প্রকাশ করুন