প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খু,ন; ঘাতক আটক
প্রকাশঃ
মোঃ শহীদুল ইসলাম, মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরে মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই খু,ন হয়েছে।
শুক্রবার (২০ আগষ্ট) দুপুর ২ টা দিকে উপজেলার নাংলা ইউনিয়নের বন্ধরৌহা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ইসলাম জাক্কা (৩২) বন্ধরৌহা গ্রামের আঃ মান্নান তোতার (৭০) ছেলে তার বড় ভাইয়ের নাম এনামুল।
এ ঘটনায় অভিযুক্ত এনামুলকে আটক করেছে হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য বাবা তোতা মন্ডলকে মেলান্দহ থানায় আনা হয়েছে। জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে এই খুনের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ময়নুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিহত ভাইদের মধ্যে বাড়িভিটার জমি নিয়ে বিরোধ চলছিল।আজ সবাই জুম্মার নামাজে গেলে ছোট ভাইকে বাড়িতে একা পেয়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া।

Post a Comment
মতামত প্রকাশ করুন