ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

অবশেষে আফগানদের পাকিস্তান যাত্রা, শঙ্কা কাটলো সিরিজের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জামালপুর দর্পণ ডেস্ক: 

শঙ্কা আর সম্ভাবনার দোলাচলে এগিয়ে যাচ্ছিলো আফগানিস্তান ও পাকিস্তানের ঐতিহাসিক সিরিজটি, তবে সব শঙ্কা কেটে গেছে। তালেবানদের উত্থানের কারণে দেশটিতে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় ও কবে চালু হবে তার কোন নিশ্চয়তা না থাকা পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে স্থল পথেই রওনা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।



পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে বিকল্প পরিকল্পনাতেই এগোতে হলো আফগানিস্তানকে, দেশটিতে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় ওয়ানডে সিরিজটিকে ঘিরে অনিশ্চয়তা কাটাতে সড়ক পথে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে আফগানিস্তান ক্রিকেট দল। সেখান থেকে দুবাই হয়ে শ্রীলঙ্কায় পৌঁছাবে হাশমতুল্লাহ শাহিদীরা, ৩ সেপ্টেম্বর থেকে শুরু ঐতিহাসিক সিরিজটি।আফগানিস্তানের ক্রিকেট নিয়ে চলা অনিশ্চয়তা কাটাতে গতকাল তালেবানদের সাথে বৈঠকে বসেছিলো দেশটির ক্রিকেট ক্রিকেট কর্তা ও আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদীরা। বৈঠক শেষে সুখবরই মিলেছে, ফ্লাইট চালুর নিশ্চিয়তা না থাকায় সড়ক পথেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল।আরব আমিরাতে হওয়ার কথা ছিল আফগানিস্তান ও পাকিস্তানের ঐতিহাসিক এই সিরিজটি, তবে আইপিএলের কারণে সেটি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ, হাম্বানটোটায় ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি; বাকি দুই ওয়ানডে ৫ ও ৭ সেপ্টেম্বর।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড:

হাশম,তুল্লাহ শাহিদী (অধিনায়ক), মোহা,ম্মদ নাবী, রশিদ খান, রহমান,উল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদ,রান, সেদিক,উল্লাহ আতাল, রহমত শাহ, নাজিব জাদরান, ইকরাম আলী আলিখিল, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, আব্দুল রহমান, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও নূর আহমেদ।


শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন