প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মুক্তি আল মাহমুদ খানের " বরবাদ "
প্রকাশঃ
টিকটক লাইকিতে মজা করছে দিন রাত
লেখা পড়া গোল্লায় যাচ্ছে হচ্ছে বরবাদ।
ডানে মারো বাঁয়ে মারো ফ্রি ফায়ারের মন্ত্র
গুলি করে এগিয়ে যাচ্ছে যেন রণক্ষেত্র।
কি মজা খেলতে লাগে গেমস পাবজি
এক সাথে খেলছে বসে বাপ আর ঝি।
জুমে ক্লাস নিতে টিচার রাখছেনা বাকি
ছাত্র-ছাত্রী জয়েন করে দিচ্ছে কত ফাঁকি।
পড়া ধরলে জবাব নাই টিচার ডেকে মরে
বই খাতার ধার ধারেনা অন্যত্রে চ্যাট করে।
ফোনে এত কি করিস ওরে খুকী খোকা
মোবাইলে সব পড়া বাবা-মা বোকা।
পড়ার ছলে রাত জেগে করছে সর্বনাশ
ঘুমের ঘুরে করছে দেখো স্যার ম্যাডামের ক্লাস।
টিকটক লাইকি পাবজি আরও ফ্রি ফায়ার
প্রয়োজন কি এসবের অনুমতি দেয়ার।
গেমসের মাঝে খুঁজে পাচ্ছি বাজিগরের গন্ধ
চট জলদি করা দরকার এসব অ্যাপস বন্ধ।
সময় থাকতে বাজে নেশার লাগাম টেনে ধর
কি আর হবে শাসন করে সব হারাবার পর।।

Post a Comment
মতামত প্রকাশ করুন