প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা; আ,হত এক
প্রকাশঃ
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া দেওয়ানীপাড়ার টেপু পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় রোকসানা নামে এক নারী গুরুত্বর আ,হত হয়েছে। সে একই গ্রামের মোকসেদ আলীর মেয়ে। তাকে গুরুতর আ,হত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, টেপুপাড়া গ্রামের রহিম মন্ডলের দুই ছেলে রফিক ও সিদ্দিক মন্ডল এবং তাদের দোসররা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে সেই জমি দখলের পাঁয়তারা করে আসছিল। গত বৃহস্পতিবার জমি দখল করতে গেলে ভুক্তভোগীরা বাধা দিলে তাদের ওপর সশস্ত্র হামলা চালায় তারা।
Post a Comment
মতামত প্রকাশ করুন