প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কেন্দুয়া কালিবাড়ি বাজারে সন্ত্রাসী হামলায় ইউপি মেম্বারসহ গুরুতর আহত-৪
প্রকাশঃ
জামালপুর সদর উপজেলায় ১নং কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কেন্দুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলামসহ গুরুতর আহত হয় চারজন। জানা যায়, গত ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় ১নং কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারের শহিদুল ইসলামের কাপড়ের দোকানের সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটায়। এতে কেন্দুয়া সাতকুড়া গ্রামের জনৈক গোলাম মোস্তফার ছেলে ছানোয়ার হোসেন ছানুর হুকুমে তার পিতা গোলাম মোস্তফা ওরফে মস্তুুচাটের নেতৃত্বে গোলাম মোস্তফা ওরফে মস্তুুচাটের ভাই মজার আলী ও মজার আলীর তিনছেলে যথাক্রমে আল আমীন, আলমগীর ও আলী আকবর এ হামলা করে। আরও জানা যায়, এসময় কেন্দুয়া সাতকুড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলাম ও তার সহোদর ভাই রমজান আলী এবং আসমিন মাহমুদসহ কেন্দুয়া সাতকুড়া গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান ১নং কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারের শহিদুল ইসলামের কাপড়ের দোকানের সামনে আসামাত্রই সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। আকশ্ম্যিক এ হামলায় বাজারের লোকজন হতবিহ্বল হয়ে পড়ে এবং প্রাণভয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। এসময় অতিদ্রুত হামলা চালিয়ে সন্ত্রাসীরা সরে পড়ে। পরে স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতরা বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Post a Comment
মতামত প্রকাশ করুন