ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ফারুক চৌধুরীর আশু রোগমুক্তির কামনায় ৮নং ওয়ার্ড আ’ লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের পশু সদকা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মোঃ সাইদুর রহমান সাদী ॥ 

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা ফারুক আহাম্মেদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় দান অনুদান ও দোয়ার আয়োজন করে যাচ্ছেন জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম মোয়াজ্জেম হোসেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দুটি ছাগল (খাসী) সদকা করেন তিনি। এসময় জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া দিয়াবাড়ী মদিনাতুল উলুম হাতেমিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার এতিম শিশুদের জন্য একটি ছাগল ও অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ছাগল (খাসী) সদকা করেন। পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফারুক আহাম্মেদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সমাজসেবক সৈয়দ ফারুকুজ্জামান, সহ-সভাপতি ও আশেক মাহমুদ কলেজের সাবেক ছাত্রনেতা মফিজুল ইসলাম অন্তু, জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, সাবেক যুবলীগ নেতা লাল মিয়া, ৮নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি লিটন হাজী, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজসেবক আবুল হাসেম, যুবনেতা তারিকুল ইসলাম, ইউনিট ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তানজিদ ইসলাম, সহ-সভাপতি রমজান আলী রুমান ও অপরাজেয় বাংলাদেশ জামালপুর কেন্দ্রের ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুস সামাদ আনসারী।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম মোয়াজ্জেম হোসেন বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা ফারুক আহাম্মেদ চৌধুরীর অসুস্থ হওয়ার খবর শুনে আমার ব্যক্তিগত উদ্যোগে তার জীবনের বিনিময়ে আল্লাহর দরবারে দু’টি জীবন ছাগল (খাসি) সাদকা হিসেবে কোরবানি করেছি। আমি কামনা করি, আল্ল¬াহ যেন এর বিনিময়ে তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে খুব তাড়াতাড়ি যেন তিনি ফিরে আসতে পারেন।
উল্লে¬খ্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে গত সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।   
চিকিৎসকরা জানায়, ফুড পয়জনিং হওয়ার কারণে তার শরীরে লবণের মাত্রা কমে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।  
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন