ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
মোঃ সাইদুর রহমান সাদী ॥

গত ২২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া গ্রামে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করা হয়। উক্ত ঘটনা নিয়ে গত ৪ অক্টোবর স্ত্রী চায়না বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/০৩) এর ৯(৩)/৩০ এর ৩২৩, ৩২৪ ও ৩২৮ দ-বিধি মোতাবেক মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। যার নং- ৬। উক্ত মামলার পর জামালপুর র‌্যাব ১৪ ঘটনার সাথে জড়িত স্বামী সুজন মিয়া (৩৫), নূর নবী কারী (৪০) ও সহযোগিতাকারী মোছাঃ রাজিয়া বেগম (৩৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে আজ সোমবার গ্রেপ্তারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব কমান্ডার এম.এম সবুজ রানা। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামালপুর র‌্যাব সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, র‌্যাব কর্মকর্তা আলমগীর, কার্তিক, কামাল, দৌলত, রাশেদুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে জামালপুর র‌্যাব- ১৪ কমান্ডার এম.এম সবুজ রানা বলেন, চাঞ্চল্যকর স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ মামলায় জামালপুর র‌্যাব ২ জন ধর্ষণকারীসহ ১জন সহযোগিকে গ্রেপ্তার করেছে। মামলায় অপর আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন