প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জামালপুর শহর শ্রমিক লীগের সম্মেলনকে ঘিরে নতুন মুখের প্রত্যাশায় তৃণমূলের নেতাকর্মীরা
প্রকাশঃ
আগামী ১২ অক্টোবর বহুলকাঙ্খিত জাতীয় শ্রমিক লীগ জামালপুর শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্মেলনের তারিখ ঘোষণার সাথে সাথে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নেতৃত্ব পাবার আশায় যে আগ্রহের সৃষ্টি হয়েছিল তা সম্মেলনের তারিখ যত ঘনিয়ে আসছে নেতাকর্মীদের আশা ততটাই বিলীন হতে দেখা যাচ্ছে। হেভিওয়েট প্রার্থীর পদ-পদবী পাবার আশায় দৌড়ঝাঁপ শুরু হবার সাথে সাথেই তৃণমূলের নেতাকর্মীরা অনেকটা হতাশায় পুড়ছেন। অনেক নেতাকর্মীই মন্তব্য করছেন আরেকটি লোক দেখানো সম্মেলনের আয়োজন চলছে জামালপুর শহর শ্রমিক লীগের সম্মেলনকে কেন্দ্র করে। বিগত ১৮ বছর আগে মোঃ মোজাম্মেল হক আহ্বায়ক ও মাহবুবুল আনাম বাবলাকে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তারপর থেকে অদ্যবধি সেই মেয়াদোত্তীর্ণ কমিটি সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যার ফলে দীর্ঘ ১৮ বছর সম্মেলন না থাকায় শহর শ্রমিক লীগ করতে আগ্রহী অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। আর বিগত দিনে শহর শ্রমিক লীগের বেশ কিছু সদস্য সম্মেলন না হওয়ার দরুণ হতাশাগ্রস্ত হয়ে যুব শ্রমিকলীগ নামে সংগঠনে সম্পৃক্ত হয়েছে। তবে সম্প্রতি সম্মেলনের তারিখ ঘোষণা হবার পর অনেক নেতাকর্মীই পদ-পদবীর আশায় দৌঁড়ঝাপ শুরু করলেও সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই হেভিওয়েট প্রার্থীর নাম শুনার পর থেকেই নেতাকর্মীদের মাঝে হতাশা সৃষ্টি হয়। শহর শ্রমিক লীগ করতে আগ্রহী অনেকেই অভিযোগ করেন একজন ব্যক্তি ১৮ বছর একটি সংগঠনের দায়িত্বে থাকার পর সে যদি আবার সেই সংগঠনের সম্মেলনে সভাপতি প্রার্থী হয় তাহলে নতুন নেতৃত্ব কিভাবে সৃষ্টি হবে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে অন্য আরেক হেভিওয়েট প্রার্থীর নাম শুনে হতাশায় নিমজ্জিত অনেক নেতাকর্মীই। নেতাকর্মীরা দাবী করেন জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার দায়িত্বে থাকা সভাপতি/সাধারণ সম্পাদকের কাছের মানুষ হবার সুবাদে ওই দুই হেভিওয়েট প্রার্থীর পদ পাবার বিষয়টি শুধুমাত্র ঘোষণার বাকী। সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে প্রার্থী হলে দেখা যাবে যে, কোন নির্বাহী পদে আসতে পারবোই না বরং আগামীতে তাদের আক্রোশের শিকার হবার সম্ভাবনাই বেশি। যাতে করে শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত থাকার আশাটুকুও বিলীন হয়ে যাবে। কিন্তু জামালপুর শহরের সর্বস্তরের নেতাকর্মীরা দাবী করে হেভিওয়েট দুই প্রার্থীকে না রেখে ১২ অক্টোবরের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করে ক্ষমতা কুক্ষিগত না রেখে নতুনদের মাঝে জাতীয় শ্রমিক লীগের আদর্শ ছড়িয়ে দিয়ে সংগঠনটিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও কার্যকরী করবে জামালপুরের আওয়ামী রাজনীতির অভিভাবকবৃন্দ। অন্যদিকে ওই দুই হেভিওয়েট প্রার্থী ব্যতিত সভাপতি পদে অন্য আরেক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। শহর শ্রমিক লীগের পদ পেতে দৌড়ঝাঁপে রয়েছে ছানোয়ার হোসেন ছানু ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ উজ্জল মাহমুদ। ওই দুই প্রার্থীর সাথে যোগাযোগ করে সম্মেলনকে ঘিরে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। তারা এ প্রতিবেদকের বিভিন্ন প্রশ্ন কৌশল এড়িয়ে যান।

Post a Comment
মতামত প্রকাশ করুন