ঢাকা
সংবাদ শিরোনাম ::

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রজব আলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিবেদক ॥
 
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তৎকালীন ম্যানেজিং কমিটির কাছে লিখিত আবেদন করে। এদিকে তাদের এ অভিযোগকে আমলে নিয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলী দোষী সাব্যস্ত হলে তাকে তিন তিনটি নোটিশের মাধ্যমে বিধি মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করে তৎকালীন ম্যানেজিং কমিটি। এছাড়াও সকল কাগজপত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহে প্রেরণ করে এবং সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জহুরুল হককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব অর্পন করে তৎকালীন ম্যানেজিং কমিটি। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জহুরুল হক দায়িত্ব গ্রহণের মাত্র একমাস পর অবসর গ্রহণ করেন। এ কারণে তার শূণ্যপদের বিপরীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারি শিক্ষক শ্রী অনূকুল চন্দ্র দে দায়িত্ব গ্রহণ করেন। অপরদিকে তৎকালীন ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে, জামালপুর সদর আসনের এমপি মহোদয়কে এডহক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়। অপরদিকে সহকারি শিক্ষক শ্রী অনূকুল চন্দ্র দে’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকে নিয়মবহির্ভূত বলে দাবী করেন অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলী এবং এডহক কমিটির সদস্যসচিব হিসেবে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা উল্লেখ থাকায় সভাপতির মধ্যস্থতায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আসনে পূণরায় আসীন হন অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলী। পূণরায় ক্ষমতাসীন অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলী তার বিরুদ্ধে অভিযোগ করায় আক্রোশের বশবর্তী এবং সংক্ষুব্ধ হয়ে অভিযোগকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনূকুল চন্দ্র দে ও সহকারি শিক্ষক সাইফুল আলমকে বিভিন্ন কারণ দেখিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলীকে প্রধান শিক্ষক হিসেবে ক্ষমতাসীন করার সিদ্ধান্তকে অবৈধ দাবীর পাশাপাশি তাকে চূড়ান্তভাবে বরখাস্তের দাবী করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের আপীল এন্ড আরবিট্রেশন কমিটিতে আপীল করেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি। এ আপীলের প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে অনুষ্ঠিত ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আপীল এন্ড আরবিট্রেশন কমিটির সভায় অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলীকে তলব করা হয়। শুধু তাই নয়, একজন সাময়িক বরখাস্তকৃত শিক্ষক হিসেবে তার অর্ধেক বেতন উত্তোলনের কথা থাকলেও বিধিবহির্ভূতভাবে তিনি পুরো বেতন উত্তোলন করে আসছেন বলেও জানা গেছে। আরও জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালনকারী সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জহুরুল হককে তার পেনশনের টাকা উত্তোলণে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করাসহ অসহযোগিতাও করে আসছেন তিনি।
অপরদিকে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেন অভিযুক্ত প্রধান শিক্ষক রজব আলী।


শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন