প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা
প্রকাশঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদেলর সভাপতি সোহেল রানা খান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ওমরুজ্জামান দর্শন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ। সভার প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, আগামী দিনে সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে। তিনি ছাত্রদলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Post a Comment
মতামত প্রকাশ করুন