প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশঃ
গত ২৯ অক্টোবর অনলাইন পোর্টাল ও নিউজ প্রিন্টে দেওয়ানগঞ্জে কেরামত আলী ধর্ষনের চেষ্টায় গ্রেপ্তার সংবাদ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা লিখিত ভাবে প্রতিবাদ করেছেন ডাংধরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার কেরামত আলী। তিনি তার লিখিত প্রতিবাদে উল্লেখ করেছেন, দেওয়ানগঞ্জে কেরামত আলী তালাক প্রাপ্ত স্ত্রীকে ধর্ষনের চেষ্টায় গ্রেপ্তার সংবাদ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিতে গোচর হয়েছে। আমি তাকে ২৩ বছর আগে বিবাহ করেছি এবং আমার একজন কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন যাবত তার সাথে আমার মনোমালিন থাকায় তার সাথে যোগাযোগ নেই। সে তার বাবার বাড়ী থাকে। উল্লেখিত ঘটনার দিন রাতে আমি আমার মেয়ের অসুস্থ সংবাদ পেয়ে সে বাড়ীতে যাই। পূর্বের শত্রুতা জের ধরে কিছু কুচক্রী মহল আমার স্ত্রীকে কু পরার্মশ দিয়ে আমার ভাবমুর্তি ক্ষুন্ন্য করার লক্ষে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। অভিযোগে আমার নিজ বাড়ী থেকে পুলিশ আটক করে। উল্লেখ্য, আমি ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, আগামী ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী। আমাকে হেয় প্রতিপন্ন ও যাতে আমি সভা পতি প্রার্থী হতে না পারি তার জন্য চক্রান্ত করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সে আমার বিবাহিত স্ত্রী। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।
মোঃ কেরামত আলী
ইউপি সদস্য ৯নং ওয়ার্ড
ইউপি সদস্য ৯নং ওয়ার্ড
১নং ডাংধরা ইউনিয়ন পরিষদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।

Post a Comment
মতামত প্রকাশ করুন