ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ফেস্টুন ছিড়ে গণজোয়ার বন্ধ করা যাবে না -শেখ মোঃ ফখরুল আলম লিটু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিবেদক ॥

ফেস্টুন ছিড়ে গণজোয়ার বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী শেখ মোঃ ফখরুল আলম লিটু।
জানা গেছে গত ১৭ অক্টোবর শনিবার দিবাগত মধ্যরাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে তার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হওয়ায় ঈর্ষান্বিত হয়ে কে বা কারা কেন্দুয়া শেখবাড়ি গোরস্থান মোড় থেকে কেন্দুয়া কালিবাড়ী বাজার পর্যন্ত রাস্তার দু'ধারে টানানো প্রায় দশটি ফেস্টুন কেটে ফেলে। দূর্বৃত্তদের এহেন ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুজ্জামান প্রদীপ। এদিকে এ ঘটনার কথা কেন্দুয়া ইউনিয়নে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এই কর্মীবান্ধব, ত্যাগী ও পরীক্ষিত জনপ্রিয় আওয়ামী লীগ নেতার সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এসময় সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ মোঃ ফখরুল আলম লিটু বলেন, ফেস্টুন ছিড়ে গণজোয়ার বন্ধ করা যাবে না। 

উল্লেখ্য তিনি জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছেন। এদিকে আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তাকে সভাপতি হিসেবে দেখতে চেয়ে  আওয়ামীলীগসহ কেন্দুয়াস্থ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের  কর্মী-সমর্থকগণ জামালপুর টু সরিষাবাড়ি রোডের দু'ধারে প্রায় শতাধিক ফেস্টুন টানিয়ে তার অকুন্ঠ জনপ্রিয়তার বহিঃপ্রকাশ ঘটায়। আওয়ামীমনা অভিজ্ঞমহলের ধারণা তার বিরোধী মহল তার আকাশচুম্বী জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে শেখ মোঃ ফখরুল আলম লিটু কারও প্রতি ইঙ্গিত করেননি।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন