প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কেন্দুয়া দেওয়ানীপাড়ায় চুরি হওয়া টিভি হাজীপুর বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহর নিকট থেকে উদ্ধার
প্রকাশঃ
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া দেওয়ানীপাড়ায় চুরি হওয়া টিভি ১৩নং মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহর নিকট থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। খোকা জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে কেন্দুয়া দেওয়ানীপাড়া (রেল গেইট সংলগ্ন) এলাকার চা ব্যবসায়ী মোহাম্মদ আলীর চায়ের দোকান ঘরের দক্ষিণ ভিটিতে সিঁধ কেটে দোকানে থাকা এলএডি ২৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন কেন্দুয়া পন্ডিতপাড়া এলাকার মতির পুত্র খোকা, কেন্দুয়া পন্ডিতপাড়া এলাকার বেলালের পুত্র মোতালেব, সুজনের পুত্র আরিফ, শাহ আলীর পুত্র ফরিদসহ অজ্ঞাতরা চুরি করে স্থানীয় গোরস্থানে রেখে দেয়। পরের দিন খোকার আত্মীয় হাজীপুর এলাকার জাহিদের মাধ্যমে হাজীপুর বেপারীপাড়ার আতাহারের পুত্র ব্যবসায়ী আব্দুল্লাহর নিকট ২২’শ টাকায় উক্ত টিভিটি বিক্রি করে। টেলিভিশন চুরি হওয়ার ঘটনায় মোহাম্মদ আলীর স্ত্রী মোছাঃ নারর্গিস বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এদিকে মোহাম্মদ আলী তার চুরি হওয়া টেলিভিশনটি উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করতে থাকেন। খুঁজাখুঁজির একপর্যায়ে তিনি উক্ত চুরি হওয়া টিভিটির সন্ধান পান। পরে স্থানীয় আফসার আলীর পুত্র ফকির, মৃত আতাব মহুরির পুত্র মোস্তফা ও মৃত নূর ইসলামের পুত্র মতিকে নিয়ে হাজীপুরে ব্যবসায়ী আব্দুল্লাহর নিকট থেকে চুরি হওয়া টিভিটি উদ্ধার করে। এ ঘটনা নিয়ে মোহাম্মদ আলী এলাকায় দরবারের আয়োজন করতে চাইলে চুরেরা তাকে প্রাণনাশের হুমকিসহ দরবারটি যাতে না হয় সেজন্য পাঁয়তারা করে যাচ্ছে বলে জানা যায়। এদিকে এলাকাকাসী জানান, মাদকসেবীদের অত্যাচারের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। মাদকসেবীরা প্রতিদিন রাতে মাদকসেবনের টাকা যোগাতে বাসাবাড়ি, দোকানপাটে একের পর এক চুরি করে যাচ্ছে। এলাকাবাসীর মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। তাই এলাকাবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

Post a Comment
মতামত প্রকাশ করুন