ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

হাজীপুর আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মোঃ সাইদুর রহমান সাদী ॥
জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের হাজীপুর আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসার একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১১টার দিকে জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এই ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ১৩ নং মেষ্টা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ছানোয়ার হোসেন সবুজ, আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুর হক ও মাদ্রাসার সুপার আলহাজ¦ মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়া মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসা সূত্র জানায়, ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট থেকে আওয়ামীলীগের গত সময়ে জামালপুর- ৪ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়ার্দারের চেষ্টায় ৪ তলা বিশিষ্ট এই ভবণটি পেয়েছি। জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এর সার্বিক সহযোগিতায় গত ২০ সেপ্টেম্বর রোববার একাডেমিক ভবনটি উদ্বোধন করা হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন