প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ২নং চর আমখাওয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে যত্ন প্রকল্পের নামে উৎকোচ গ্রহন যে সংবাদ পরিবেশন করা হয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ইউপি সদস্য মতিউর রহমান।তিনি লিখিত বক্তব্য জানান, দৈনিক খবরের কাগজ ও ঢাকা, জামালপুর, থেকে প্রকাশিত অনলাইন ভার্সনে দেওয়ানগঞ্জ ইউপি সদস্য কর্তক যত্ন প্রকল্পের নামে উৎকোচ গ্রহন,দেওয়ানগঞ্জে টাকা দিয়েও নাম উঠেনি যত্ন প্রকল্পের খাতায়,সংবাদ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিতে গোচর হয়েছে। প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন। আমি একজন জন প্রতিনিধি হিসাবে আমার ৮নং ওয়ার্ডে ইনকাম সার্পোট প্রোগ্রাম (I,S,S,P) যত্ন প্রকল্পের নিয়ম নীতিতে তালিকা করেছি। এসব নামের কোন উৎকোচ নেওয়া হয়নি। এলাকার কিছু কু চক্র মহল আমার বিরুদ্ধে ষড়যন্র করে সংবাদ কর্মীদের মিথ্যা ভুল তথ্য দিয়েআমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। সংবাদে যে পরিবারদের নাম প্রকাশ করা হয়েছে তাদের চাপ প্রয়োগ করে বলানো হয়েছে। আমি কোন পরিবারদের কাছ থেকে ৪/৫ হাজার টাকা গ্রহন করি নাই।প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতি বাদ জানাই।
মোঃ মতিউর রহমান
ইউপি সদস্য
২নং চর আমখাওয়া
ইউনিয়ন পরিষোধ
৮নং ওয়ার্ড
দেওয়ানগঞ্জ,জামালপুর

Post a Comment
মতামত প্রকাশ করুন