ঢাকা
সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

করোনায় এবার ভিন্নধর্মী ইত্যাদি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স.স.প্রতিদিন বিনোদন ডেস্ক ।।
করোনা ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। তাই, পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তবে ঈদের পরদিন ঈদের ইত্যাদিতে যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে দর্শকরা নিরাশ হবেন না। ইতিপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদি থেকে বিভিন্ন পর্ব সংকলন করে সম্পাদনার টেবিলে সাজানো হয়েছে এবারের ইত্যাদি। সংকলিত ইত্যাদি হলেও এবারের ইত্যাদির শুরুতে এবং শেষে রয়েছে একটি বিশেষ চমক। আর সেই চমক দেখতে হলে ঈদের পরদিন ইত্যাদি প্রচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।
শিরোনাম...

একটি মন্তব্য করুন

মতামত প্রকাশ করুন