প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মেলান্দহে করোনা পীড়িত দুস্থ্য মানুষের মাঝে বিএনপি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশঃ
মেলান্দহ প্রতিনিধি ॥
গতকাল ৬মে সকাল ১২টার সময় মেলান্দহ হরিপুর গ্রামে করোনা পীড়িত দুস্থ্য ঘরবন্দী দেড়শত পরিবারের মাঝে বিএনপি’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সমাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন-নাংলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ বজলুর রহমান, সাধারন সম্পাদক জাকির হোসেন, সাাবেক উপজেলা যুবদল আহবায়ক মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুমেল ও স¤্রাট, নংলা ইউনিয়ন সাবেক যুবদল আহবায়ক মাহবুবুর রহমান, নাংলা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল, নাংলা ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, জেলা স্বেচ্ছা সেবকদল শিক্ষা বিষয়ক সম্পাদক হান্নান সরকার, ঢাকা পূর্ব মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মোঃ রকিবুল হাসান,নাংলা ইউনিয়ন কৃষক দল নেতা আইজল হক, নাংলা ইউনিয়ন ওয়ার্ড যুবদল নেতা সুলাইমান প্রমুখ। এছাড়াও সূধী ব্যাক্তিত্ব লিচু হাজী খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।

Post a Comment
মতামত প্রকাশ করুন